Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ার হয়ে সরাসরি যুদ্ধে নামতে পারে মস্কো

Russia-Dimitry-peskovরাশিয়া বিদেশী মদদপুষ্ট তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ-এর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানোর সিরিয় প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আইএস বা দায়েশ-এর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানোর সিরিয় প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেলে মস্কো এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারে। দ্বিপাক্ষিক চুক্তির আলোকে এ বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। কেবল সম্ভাবনার ভিত্তিতে আলোচনা করা কঠিন বলে পেসকভ উল্লেখ করেছেন।

এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম বলেছেন, তার দেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসের ফলে সৃষ্ট সংকট জোরদার হয়ে উঠলে দামেস্ক রুশ সেনা মোতায়েনের আহ্বান জানাবে মস্কোকে।

তিনি বৃহস্পতিবার বলেছিলেন, ‘সিরিয়ার রণাঙ্গনে কোনো রুশ সেনা আমাদের সঙ্গে যৌথ অভিযানে শরিক হয়নি, তবে আমরা যদি তাদের অংশগ্রহণের প্রয়োজন অনুভব করি তাহলে আমরা তা খতিয়ে দেখব এবং এ ব্যাপারে আহ্বান জানাব।’

পাশ্চাত্য, ইহুদিবাদী ইসরাইল, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক কয়েকটি দেশ দায়েশকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। যদিও মার্কিন সরকারসহ তার কোনো কোনো স্থানীয় ও আঞ্চলিক মিত্র এই সন্ত্রাসীদের ওপর সীমিত মাত্রায় ও লোক-দেখানোর পর্যায়ে হামলা করছে মাঝে মধ্যে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.