Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় আইএসের হামলায় ৪০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার মধ্যাঞ্চলের তিনটি চেকপয়েন্টে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার দুই ঘন্টারও কম সময়ের মধ্যে আইএস সিরিয়ার হামা প্রদেশের গ্রাম শেখ হিলারের কাছের চেকপয়েন্টগুলো দখলে নেয়। খবর এএফপি’র।

এতে উভয়পক্ষের সংঘর্ষে ৪০ সরকারি সৈন্য নিহত হয়। পর্যবেক্ষক গ্রুপটি বলছে, এই এলাকায় প্রায় প্রতিদিনই সংঘর্ষ ঘটে। কিন্তু প্রাণহানির ঘটনা একটা কিংবা দুটো হয়। ৪০ সৈন্য নিহত হওয়া খুবই বড় ঘটনা। মার্চ মাসের প্রথম দিকে হামায় সরকারি অবস্থানে আইএসের দুই দিনের হামলায় ৬৩ জন নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.