Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়ায় আল নুসরা ফ্রন্টের আত্মঘাতি হামলায় ২৫ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে আল নুসরা ফ্রন্টের আত্মঘাতি বোমা হামলায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাসহ ২৫ সৈন্য নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান জানান, আলেপ্পো শহরের সেনা ঘাঁটির সামনে হামলাকারী একটি গাড়ির ভিতর নিজেকে উড়িয়ে দেয়।

বেশ কিছুদিন ধরে শাসক বাহিনী ও বিরোধী জোটের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর আত্মঘাতি এই হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, সিরিয়ার শিল্প শহর হিসেবে পরিচিত আলেপ্পো নগরীতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বছরের পর বছর সংঘর্ষ চলে আসছে।

Leave A Reply

Your email address will not be published.