Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়ায় বিদ্রোহীদের রকেট হামলায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ৩৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, সোমবার আলেপ্পোতে তিন শতাধিক রকেট হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে।  শহরটির পূর্বাঞ্চল বিদ্রোহীদের ও পশ্চিমাঞ্চল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনীর দখলে। দুইদলই একে অপরকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান এফএফপিকে বলেছেন, হামলায় ১৯০ জনের মতো আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা আরো বাড়াতে পারে।
 ২০১১ সালের মার্চে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সেখানে দুই লাখ ৩০ হাজারের মতো মানুষ মারা গেছে। সূত্র: এএফপি।

Leave A Reply

Your email address will not be published.