Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ৬

সিলেট প্রতিনিধি:
সিলেটে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা গৃহকর্তা ও তার স্ত্রী-সন্তানদের আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
শনিবার গভীর রাতে নগরী সংলগ্ন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নিজ সিলাম ইউপি সদস্য আলফু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ইউপি সদস্য আলফু মিয়া, তার স্ত্রী ও সন্তানরা। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজন জানান, শনিবার (১৮ এপ্রিল) একটি জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা নিয়ে বাড়িতে রাখেন আলফু মিয়া। ওই জমি বিক্রির টাকা লুট করতে রাত আড়াইটায় ডাকাত দল বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা আলফু, তার স্ত্রী, ছেলে-মেয়েসহ মোট ছয়জনকে মারধর ও কুপিয়ে আহত করে। আহতাবস্থায় তাদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা পাঁচ লাখ টাকা ছাড়াও আট ভরি স্বর্ণ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ভোরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাকাতির খবর পেয়ে মহানগরীর মোগলাবাজার থানা পুলিশ রবিবার সকাল দশটায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তারা ঘটনাস্থলে গেছেন। এ ব্যাপারে ডাকাতির মামলা হবে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.