Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটে দুই প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

lash uddharসিলেট প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় এক দড়িতে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার সকালে উপজেলার গুলমি চা বাগানের ১৯ নম্বর সেকশনের একটি টিলার গাছ থেকে ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুইজন হলেন- একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলমী চা বাগানের নতুন লাইনের বাসিন্দা সুনীল ভূমিজের ছেলে সাগর ভূমিজ (১৮) ও মন্টু মুন্ডার মেয়ে সুরতী মুন্ডা (১৮)। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা বাগানের একটি কাঠাল গাছের ডালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সাগর ও সুরতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরইমধ্যে আগামী শুক্রবার সুরতীর অন্যত্র বিয়ের তারিখ নির্ধারিত হয়। এঘটনায় রোববার গভীর রাত থেকে নিরুদ্দেশ ছিল তারা। অনেক খোঁজা-খুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে সকালে চা বাগানে টিলায় একটি গাছের ডালে একই দড়িতে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.