Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটে শিবিরের গাড়ি ভাঙচুর

সিলেট প্রতিনিধি:
সিলেটে ঝটিকা মিছিল থেকে ৩টি গাড়ি ভাঙচুর করেছে শিবিরকর্মীরা। এসময় তারা ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে গত কাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারপাড়ার একটি গলি থেকে মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা একটি ট্রাক ও দু’টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরকর্মীরা পালিয়ে যায় বলে জানান সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.