Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ২, আহত ১০

বাস উল্টে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২১ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন জুলফিকার আলী (৬২) ও অপরজন অজ্ঞাতনামা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারকরে স্থানীয় হাসপাতালে পাঠোনো হয়েছে।
সুত্রে জানাগেছে, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। চালক বাস থেকে বেরিয়ে পালিয়ে যান।
কুমিরা হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসচালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.