Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সীমান্ত পেরোতে তৈরি ২০০ জঙ্গি, সতর্ক সেনা

সীমান্অনলাইন ডেস্ক: সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকে পড়াতে তৈরি ২০০ জঙ্গি। সোমবার এমনই খবর দিয়ে সতর্ক করলেন এক ভারতীয় শীর্ষ সেনা অফিসার। তবে তাদের রুখতে তৈরি রয়েছে সেনাবাহিনী, দাবি ওই অফিসারের।
সোমবার সাংবাদিক বৈঠকে জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করলেন জিওসি অফ দ্য ১৬ কর্পস লেফটেন্যান্ট জেনারেল আর আর নিম্ভোরকর। তিনি জানিয়েছেন, ‘অনুপ্রবেশের অপেক্ষায় থাকা সন্ত্রাসবাদীদের বিস্তারিত তথ্য এই মুহূর্তে জানা না থাকলেও আমাদের অভিজ্ঞতা, জঙ্গিদের কর্ম পদ্ধতি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট মারফত জানা গিয়েছে, ২০০-র বেশি সন্ত্রাসবাদী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় রয়েছে।’
তিনি আরও জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদীরা অনবরত সীমান্ত পেরোনোর চেষ্টা করছে। তবে সেনার নিরাপত্তা বেষ্টনী ভেদ করার আগেই তাদের হত্যা করা হচ্ছে। অভিজ্ঞতার সুবাদেই আমাদের সুরক্ষা বলয় জোরদার করা হয়েছে যা জঙ্গিরা চেষ্টা করেও টপকাতে পারছে না।’
লেফটেন্যান্ট জেনারেলের দাবি, ‘গত কয়েক বছরে পির পঞ্জাল পর্বতের দক্ষিণ দিকের সমগ্র এলাকা তুলনামূলক শান্তিপূর্ণ রয়েছে। সেনা তত্‍পরতার কারণে গোটা অঞ্চল নিয়ন্ত্রণে রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.