Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুদানি প্রেসিডেন্টের দক্ষিণ আফ্রিকা ছাড়ায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:  সুদানি প্রেসিডেন্ট ওমর আল বশিরের দক্ষিণ আফ্রিকা ছাড়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির একটি আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে। রবিবার মানবাধিকার গোষ্ঠী ‘সাউথ আফ্রিকান লিটিগেশন সেন্টার’ এর করা আবেদনের প্রেক্ষিতে এ বিধিনিষেধ আরোপ করে প্রিটোরিয়া হাইকোর্ট। খবর রয়টার্সের।
আদালতে দাখিল করা আবেদনে, বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ প্রয়োগের আর্জি জানানো হয়।
বর্তমানে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন বশির। নিজ দেশের দারফুরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ২০০৯ সালে তাকে প্রথম অভিযুক্ত করা হয়।
 বশির যেন দেশত্যাগ করতে না পারে, সেই বিষয়ে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার’ বিষয়ে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আদালত।
 উল্লেখ্য, চলতি মাসে সুদানের প্রেসিডেন্ট হিসেবে আরও পাঁচ বছর দায়িত্বপালনের জন্য শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট বশির।

Leave A Reply

Your email address will not be published.