সুনামি সতর্কতা তুলে দিয়েছে জাপান
জাপানের উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করলেও, পরে তা তুলে দিয়েছে সেদেশের সরকার। মঙ্গলবার (১৭ ফেব্র“য়ারি) জাপানের স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে সুনামি সতর্কতার নির্দেশ তুলে দেওয়া হয়। দেশটির আবহাওয়া দফতর জানায়, সকাল ৯টা ০৭ মিনিটে কুজিতে ২০ সেমি., ৮টা ৪৭ মিনিটে মিয়াকোতে ১০ সেমি. ও কামাইশিতে কয়েক সেন্টিমিটারের মৃদু সুনামি দেখা দেয়। তবে এতে গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তারা। এর আগে, স্থানীয় সময় সকাল ৮টা ০৬ মিনিটে ভূমিকম্প দেখা দেয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯ ও গভীরতা ১০ কিমি.।
