Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে বিবর্তন নাট্য চক্র’র বৈশাখ উদযাপন

বাপ্পী রাম রায়, সুন্দরগঞ্জ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় উৎসব মূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
শনিবার বিবর্তন নাট্য চক্র’র আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের এক আলোচনা সভা বামনডাঙ্গা হল মোড়ে আ’লীগ নেতা মজনু হিরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আফরুজা বারী, আরিফুল ইসলাম রাসেল, আলোর মিছিল বিদ্যা নীড়ের প্রতিষ্ঠাতা পরিচালক- গোলাম সারোয়ার, মেধা বিকাশ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক- সাফায়েত উল্যাহ্, রনি প্রামানিক প্রমূখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য বৈশাখী র‌্যালী বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.