Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জে সাবেক ইউএনও ও পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন

SUNDARGONJ PHOTO-24-08-2016সুন্দরগঞ্জে সাবেক ইউএনও ও পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন করেন এলকাবাসি।

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় সাবেক ইউএনও ও সাবেক পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি।
জানা গেছে, গত ২০১৪-১৫ অর্থ বছরে জিআর প্রকল্পর ৫০ মেট্রিক চাল বরাদ্দ মেলে। বরাদ্দকৃত চাল ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ ও সাবেক পিআইও জহিরুল ইসলাম ভুয়া মাদ্রাসা ও এতিমখানার নামে ২৫টি প্রকল্পর তৈরি করে সমুদয় চাল কালো বাজারে বিক্রি করে আত্মসাত করেন। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় জিআর প্রকল্পের চাল আত্মসাতের খবর প্রকাশিত হলে তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তকালে আত্মসাতের ঘটনা সত্য প্রমানিত হওয়ায় ইউএনও হাবিবুল আলম বাদী হয়ে প্রকল্প চেয়ারম্যানদের নামে সাটিফিকেট মামলা দায়ের করেন। এরই প্রতিবাদে দাখিলকৃত ভুয়া প্রকল্প কমিটির চেয়ারম্যানগণ গতকাল বুধবার মন্ডলেরহাট নামক স্থানে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কণক কুমার গোস্বামি, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মিয়া, নজরুল, আলম, মামুন মিয়া, মাহবুব মিয়া প্রমুখ। বক্তরা ভুয়া প্রকল্প কমিটি গঠনের মুল হোতাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন। তারা বলেন, দাখিলকৃত কাগজপত্রের স্বাক্ষরের সঙ্গে আমাদের স্বাক্ষরের কোন স্বাদৃশ্য নেই। যা তদন্তকালে বেরিয়ে আসবে।

Leave A Reply

Your email address will not be published.