Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণ

জাহীদ,সুন্দরগঞ্জ picture 05-04-16গাইবান্ধাঃ গাইবান্ধা সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুর রহমান (চশমা) বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে। মঙ্গলবার ইউনিয়নের নতুন বাজার, কাশিম বাজার ও ধনিয়ার কুরাসহ কয়েকস্থানে এ মিষ্টি বিতরণ করেন। মাহাবুর রহমান ইউনিয়নের রামভদ্র গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
তথ্যে জানা যায়, ৩১ মার্চ (দ্বিতীয় ধাপ) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ভোটের ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহাবুর রহমান সর্বোউচ্চ ৫ হাজার ৬৪ ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়ার (ঘোড়া) প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৩ হাজার ৮৮৭।

Leave A Reply

Your email address will not be published.