Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

বাপ্পী রাম রায়,সুন্দরগঞ্জ: সুন্দরগঞ্জ থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার ভোররাতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালুক ফলগাছা গ্রামের ব্রীজ রোড থেকে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী লিটন মিয়াকে (৩০) গ্রেফতার করে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম জানান, ধৃত ইয়াবা ব্যবসায়ী লিটন মিয়া মিঠাপুকুর উপজেলার কাঠালী দক্ষিণপাড়া গ্রামের ইয়াসিন আলীর পুত্র। তার নামে মিঠাপুকুর থানায় মাদকের মামলা রয়েছে কয়েকটি। উদ্ধারকৃত ১৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.