Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুপ্রিম কোর্টে ইয়াবা নিয়ে প্রবেশ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট থেকে ইয়াবাসহ কানু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এনেক্স ভবনের মূল গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, এনেক্স ভবনের মূল গেট দিয়ে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা সিগারেটের প্যাকেট থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে। কানু কিশোরগঞ্জের কটিয়াদি থানার চিত্তরঞ্জন দাসের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.