Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুস্বাদু সবজি খাবার!

amitumi_chicken-carryরকমারি ডেস্ক:
বাড়িতে অতিথি আসবে, এদিকে মাংস বা মাছ নেই কোন! না, একদম চিন্তার কিছু নেই। জেনে নিন আতিয়া আমজাদের একটি অসাধারণ রেসিপি। হ্যাঁ, কেবল সবজি দিয়ে তৈরি হবে এই খাবারটি। কিন্তু পরিবেশন করতে পারবেন ভাত, পোলাও, খিচুড়ি, নান, পরোটা কিংবা লুচির সাথে। আর স্বাদ। আপনি যে মাংসের কোন পদ দিয়ে আপ্যায়ন করেন নি, সেটা অতিথির মনেই থাকবে না এটার স্বাদের জাদুতে। চলুন, জেনে নিই ভেজিটেবল কোফতা মালাইকারির রেসিপি।
উপকরণ ১- কোফতা বানাতে যা যা লাগবে
– সিদ্ধ আলু ২ কাপ
– অন্যান্য সব্জি (গাজর মিহি কুচি,কচি মটরশুঁটি,সুইট কর্ন) সব মিলিয়ে ১ কাপ
– পনির কিঊব (ছানাও চলবে) ১ কাপ
– ডানো ক্রিম ২ টে চামচ
– ভাজা জিরা গুঁড়ো ১ চা চামচ
– ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
– হলুদ গুঁড়ো আধা চা চামচ
– মরিচের গুঁড়ো আধা চা চামচ
– কাজুবাদাম আধা কাপ
– পাকা খেজুর কুচি করা ২ টি
– লবণ পরিমাণ মতো
– কোফতা ভাজার জন্য তেল
উপকরণ ২- মালাইকারি বানাতে যা যা লাগবে
– তেল ৩ টে চামচ
– পিঁয়াজ কিউন করা ২ টি
– টমেটো পেস্ট করা ২ টি
– রসুন বাটা ২ টে চামচ
– ভাজা জিরা গুঁড়ো ২ টে চামচ
– আদা বাটা ১ টে চামচ
– ধনিয়া গুঁড়ো ১ টে চামচ
– পোস্তদানা টেলে বাটা ১ চা চামচ
– ৩ টে চামচ কাজুবাদাম বেটে নেয়া
– লবণ স্বাদ মতো
– গরম মশলা পাউডার ১ চা চামচ
প্রণালী
– কোফতার সব কিছু ভালো করে মথে মিশিয়ে নিন এবং গোল গোল সমান সাইজের বল বানিয়ে
ডিপ ফ্রাই করে তেল ঝরিয়ে রাখুন।
– কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ সোনালী করে ভেজে নিন।
– এবার টমেটো পেস্ট,আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা গুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন।
– এখন বাদাম বাটা আর পোস্তদানা দিয়ে তেলের উপর মসলা এলে ১ কাপ গরম পানি দিতে হবে।
– ঝোলের পানি ফুটে এলে কোফতাগুলো দিয়ে ২/৩ মিনিট ঢেকে রান্না করুন।
– নামানোর আগে গরম মসলা ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Leave A Reply

Your email address will not be published.