Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুড়ঙ্গ করে জেল থেকে পালালেন মেক্সিকোর মাদকসম্রাট

আন্তর্জাতিক ডেস্ক : সুড়ঙ্গ করে জেল থেকে পালিয়েছেন মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকুইম গুজম্যান। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে পালিয়ে যান তিনি।

এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে মেক্সিকোতে। অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানের জন্য বিশ্বজুড়ে পরিচিত গুজম্যান। তার কয়েকটি ছদ্মনাম রয়েছে। এর মধ্যে ‘এল চাপো’ বা শর্টি বেশি প্রচলিত।

জাতীয় নিরাপত্তা কমিশনার জানিয়েছেন, অ্যান্টিপ্ল্যানো কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছেন গুজম্যান। ধারণা করা হচ্ছে, কারাগারের বাইরে থেকে সুড়ঙ্গ তৈরি করে কারাগারের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু শক্তিশালী নিরাপত্তাবেষ্টনী থাকার পরও গুজম্যান কীভাবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করলেন, তার হদিস মেলাতে চুল ছিঁড়ছেন দেশটির বিশেষজ্ঞরা।

শনিবার শেষবারের মতো কারাগারে দেখা গেছে তাকে। এরপর থেকে উধাও। পরে সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়া যায়। এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালেন গুজম্যান।

২০০১ সালে কারাগারের কাপড় ধোলাইয়ের বাক্সের মধ্যে ঢুকে পালিয়ে যান গুজম্যান। পুলিশকে ঘুষ দিয়ে কাপড় ধোলাইয়ের বাক্সে ঢুকে বসে থাকেন। পরে কারাগারের গাড়ি সেই বাক্স বহন করে নিয়ে যায়।

১৯৯৩ সালে গুয়াতেমালায় গ্রেফতার হওয়ার পর তার ২০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২০০১ সালে পালিয়ে যাওয়ার পর ২০১৪ সালে আবারও তাকে গ্রেফতার করা হয়। এক বছর যেতে না যেতেই তিনি পুনরায় জেল থেকে সুড়ঙ্গ করে পালালেন। এতে চাপের মুখে পড়েছে দেশটির সরকার। প্রশ্ন উঠেছে কারাগারের নিরাপত্তার মান নিয়েও।

এদিকে গুজম্যান পালানোর পর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পথে পথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

Leave A Reply

Your email address will not be published.