Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেন্সর ছাড়পত্র পেল ‘অনিল বাগচীর একদিন’

বিনোদন ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা গল্প অবলম্বনে নির্মিত মোরশেদুল ইসলামের চলচ্চিত্র অনিল বাগচীর একদিন সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস লিমিটেড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে এন রাশেদ চৌধুরী বলেন, ‘বেঙ্গল ক্রিয়েশনস এর প্রযোজনায় নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র অনিল বাগচীর একদিন সম্প্রতি সেন্সর সনদপত্র লাভ করেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অনিল বাগচীর একদিন অবলম্বনে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইমলামের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি।’

তিনি আরো বলেন, ‘আসছে ডিসেম্বরে বিজয়ের মাসে ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।’

সিনেমাটিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরেফ সৈয়দ। ছবিতে আরো দেখা যাবে গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখকে। এ ছবির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

Leave A Reply

Your email address will not be published.