Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার

আন্তর্জাতিক ডেস্ক:   আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনকে ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।  সরকারের দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংস্থাটি পাকিস্তান বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার কারণে এই নির্দেশ দেয়া হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণায়ের দেয়া ঐ বিবৃতিতে বলা হয়েছে সেভ দ্য চিলড্রেনের সমস্ত বিদেশি কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে।  ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে সংস্থাটির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।  এর আগেও সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তানে সব কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার কথা বলেছিল দেশটির সরকার।
২০১২ সালে পাকিস্তানে টিকা দান কর্মসূচি শুরু করেছিল তারা, তবে সে সময় অভিযোগ ওঠে ঐ নকল টিকাদান কর্মসূচির মাধ্যমে মূলত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ট্র্যাক করার চেষ্টা করা হয়েছিল।
পাকিস্তানের গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, শাকিল আফ্রিদি নামে এক চিকিত্সককে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ- ঐ টিকা দেয়ার কাজে ব্যবহার করেছিল।
অভিযোগ রয়েছে, আফ্রিদি সেসময় ওসামা বিন লাদেন যে শহরে অবস্থান করছিলেন সেখানকার মানুষের ডিএনএ নমুনা সংগ্রহ করেন। উদ্দেশ্য ছিল বিন লাদেনের অবস্থান সম্পর্কে আরো নিশ্চিত হওয়া। পরে ২০১১ সালে মার্কিন অভিযানে বিন লাদেন নিহত হন একই শহরে।
পাকিস্তানের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার করা যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে সেভ দ্য চিলড্রেনের একজন সাবেক পরিচালক চিকিত্সক আফ্রিদিকে আমেরিকার সাথে যোগাযোগ করিয়ে দেন। এদিকে সংস্থাটির সব কার্যক্রম গত ছয়মাস ধরে কড়া নজরদারির মধ্যে ছিল। সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.