Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেরাদের কাতারে রিয়াদ

Mahmudullahস্পোর্টস ডেস্ক:
২০১৫ বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে কেউ শতক করতে পারেননি। তবে এবারের আসরে যার ব্যাটে এলো সেই কাক্সিক্ষত সম্মান, সেটা খানিকটা অকল্পনীয় ছিলো বলতে হয়। তাও আবার দুইটি শতক। বলছি মাহমুদুল্লাহ রিয়াদের কথা। এমন পারফর্মেন্সে যে তিনি বিশ্বকাপের সেরাদের কাতারে যাবেন, তা আর এমনকি! আর সেটাই হয়েছে। এবারের বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং পারফর্মেন্সের তালিকায় গেইল, ভিলিয়ার্স আর সাঙ্গাকারাদের সঙ্গে তিনিও জায়গা করে নিয়েছেন। এই তালিকায় তার স্থান ষষ্ঠ। অবশ্য দুটি সেঞ্চুরি করলেও, ইংল্যান্ডের বিপক্ষে করা শতকটিই তাকে এই তালিকাতে নিয়ে এসেছে। ওই ম্যাচে তিনি খেলেন ১০৩ রানের ইনিংস। সবচেয়ে বড় কথা, গ্র“প পর্বের ওই মাচে ইংলিশদের পরাজিত করেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)’র প্রকাশিত সেরা দশ ব্যাটিং পারফর্মেন্সের তালিকাতে সবার আগে রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের নাম। দ্বিতীয় ভারতের শেখর ধাওয়ান, তৃতীয় ব্যাটিংদানব ক্রিস গেইল, চতুর্থ প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, পঞ্চম শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে জিম্বাবুইয়ান ব্রেন্ডন টেইলর, অষ্টম ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার মার্টিন গাপটিল, নবম স্থানে আরেক নিউজিল্যান্ড ক্রিকেটার গ্রান্ট ইলিয়ট এবং দশম স্থানে রয়েছে অজি তারকা স্টিভ স্মিথ। এদিকে বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়টি বাংলাদেশ পেয়েছে গ্র“প পর্বে ইংল্যান্ডকে হারিয়ে। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ এবার জায়গা করে নিলো ২০১৫ বিশ্বকাপের আইসিসি’র সেরা দশ ম্যাচের তালিকায়। তালিকায় ৮ম স্থানে আছে বাংলাদেশের সেই ম্যাচ। ম্যাচের সংক্ষিপ্ত বিবরণীতে মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম সেঞ্চুরির পাশাপাশি, রুবেল হোসেনের ৪ উইকেট ও হাঁটুর ইনজুরি নিয়েও অধিনায়ক মাশরাফির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে!

Leave A Reply

Your email address will not be published.