Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেরা দশে লিওনেল মেসি

s-5স্পোর্টস ডেস্ক:
গত শনিবারের ঘটনা। স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে সত্তর মিনিটে গোল। ওই গোলটিই লিওনেল মেসিকে পৌঁছে দিল আরও একটি উচ্চতায়। আরও একটি ইতিহাস স্পর্শ করিয়ে দিল আর্জেন্টাইন তারকাকে। কী ইতিহাস। ওই গোলটি করেই তিনি পৌঁছে গেলেন ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতার তালিকায়। এ নিয়ে লিগে ২৬৯ গোল করেছেন মেসি। ২৬৯ গোল করেই ইউরোপের পাঁচ শীর্ষ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখালেন বার্সেলোনার মহাতারকা। এখন ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১০ নম্বরে মেসি। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক বিখ্যাত ফুটবলার জিমি গ্রিভস। তিনি ৩৬৬ গোল করেছিলেন। মেসি অবশ্য এখনও অনেক পিছিয়ে। এখন দেখার বিষয়, এক নম্বরে যেতে পারেন কিনা তিনি।

Leave A Reply

Your email address will not be published.