Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেরা মুশফিক

s-1aস্পোর্টস ডেস্ক:
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসে ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা কোন ভণিতা না করেই বলে দিলেন, ‘একটা পার্টনারশিপেই আসলে ম্যাচটা বাংলাদেশের হয়ে যায়।’ ১১৪ রানের সেই পার্টনারশিপটাই হল বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের একমাত্র শতরানের জুটি। সেখানে সাকিব আল হাসানের সাথে ছিলেন মুশফিকুর রহিম। সাবেক এই ওয়ানডে অধিনায়কের ব্যাট থেকে আসে ৭১ রান। এর সুবাদে ম্যাচ সেরার পুরস্কার উঠে যায় তার হাতে। ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিলেন তিনি। বললেন, ‘দলের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে। আসলে দুই ওপেনার শুরুতেই একসাথে ৪৭ রান যোগ করেছিলেন। সেটা আমাদের বাকি পথটা সহজ করেছেন। এখানে আমি সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। গ্যালারিতে আমাদের যারা সমর্থন করেছেন, তাদের বিশেষ ভাবে ভালোবাসা জানাই। আমার বাবা বাংলাদেশ থেকে এখানে খেলা দেখতে এসেছেন। সবার সামনে পারফরম্যান্স করার গুরুত্বই আলাদা।’

Leave A Reply

Your email address will not be published.