Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সে কোনও একজন আত্মীয় – তাপসী পান্নু

সে কোনও একজন আত্মীয় - তাপসী পান্নু
সে কোনও একজন আত্মীয় – তাপসী পান্নু

এবার মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে স্বজনপ্রীতি নিয়ে । ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘পিঙ্ক-এর পর কেউ আর আমার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে না। কিন্তু তারপরেও আমার বদলে অন্য কাউকে বেছে নেওয়া হয়। কারণ, সে কোনও একজন আত্মীয়। বহুবার এমন হয়েছে, আমরা যে জায়গা অর্জন করেছি, সেটা না পাওয়া সত্ত্বেও আমাদের তুলনায় তারকাদের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে। কিন্তু তারপরেও অনায়াসেই আমাদের যে কোনও ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা দেখে খারাপ লাগে।’

তাপসী জানান, দক্ষিণ ভারতের ছবির তারকা হওয়া সত্ত্বেও বলিউডে তাকে যথেষ্ট কষ্ট করে জায়গা পেতে হয়েছে। মুম্বাইয়ে থাকার জায়গা পাওয়া নিয়েও কম ঝামেলা হয়নি। একা একটি মেয়েকে কেউই বাড়ি ভাড়া দিতে চাইছিল না। তারা বিশ্বাসই করতে পারছিল না, বাড়ির ভাড়া দেওয়ার ক্ষমতা তার আছে। অনেক লড়াই করেই তিনি সাফল্য পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.