Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে একরাতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

download (5)

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরের উপহন্ঠে কামারপুকুর ইউনিয়নের মতির বাজারে শনিবার রাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই বাজারের কম্পিউটার, মোবাইল, গালামাল ও ওষুধের সহ ১০টি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনার রাতে চোরের দল ব্যবসা প্রতিষ্ঠান গুলোর সাঁটারের তালা ভেঙ্গে ওই চুরির ঘটনা ঘটায়।

রবিবার সকালে বাজারের দোকানদার ওবায়দুল, আলম ও অন্যান্যরা দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা ও রক্ষিত মালামাল নেই। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। ওই বাজারে রাতের পাহারাদার না থাকায় চোরেরা নির্বিঘেœ চুরি করে সটকে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় সৈয়দপুর থানায় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা মামলা করেছে বলে ওসি ইসমাইল হোসেন জানান।

Leave A Reply

Your email address will not be published.