Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে কমিউনিস্ট পার্টির সাথে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

hijbut-tawhid-newsসৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কমিউনিস্ট পার্টির সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা করে নীরফামারী জেলা হেযবুত তওহীদ। গত শুক্রবার সন্ধা ৭টায় উপজেলা কমিউনিস্ট পার্টি অফিসে হেযবুত তওহীদের সৈয়দপুর উপজেলা দায়িত্বশীল মো. তানভীর আলম রাসেলের সঞ্চালনায় ও হেযবুত তওহীদের নীলফামারী জেলা দায়িত্বশীল মো. ইসরাইল আলিমের সভাপতিত্বে হেযবুত তওহীদের চলমান কাজ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করার লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উপজেলা সভাপতি নুরুজ্জামান জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উপজেলা সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন জাভিস্কে, ফতেজংপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, শাপলা গার্লস হাই স্কুলের সহকারী অধ্যাপক দেবনাথ সিদ্ধার্থ শংকর, উদিচি শিল্প গোষ্ঠীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আবুল হাসনাত, বিশিষ্ট্য ব্যবসায়ী জুলফিকার আলী জুয়েল, সিপিবি সদস্য আনোয়ার শামীমসহ সিপিবির সদস্য বৃন্দ।
উক্ত মতবিনিময়ে অতিথি বৃন্দ হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম আরো ব্যাপকভাবে সর্বস্থরে পৌছে দেয়ার জন্য সার্বিক সহযোগিতা করার আস্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.