Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে জালনোট সহ আটক-২

সৈয়দপুর  প্রতিনিধি: 
নীলফামারী জেলার সৈয়দপুরে জালনোট সহ ২ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। গত ২জুন সন্ধ্যায় শহরের মুন্সিপাড়া এলাকার নাদিম হোটেল (মহিলা কলেজ মোড়) থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ওই দিন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আবদুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এ সময় ওই এলাকার শামীম (৪৭) ও ইসলামবাগ এলাকার ওবায়দুর রহমান (৩৮) কে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ১৫টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় । এব্যাপারে সৈয়দপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-৩,তারিখ ০২-০৬-২০১৫। আটক কৃতদের নীলফামারী জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.