Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৈয়দপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

gfতানভীর হাসান রাসেল,সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গাঁজা ও হিরোইনসহ মাদকসেবী ১৬ জন ও মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন। সোমবার শহরের বিভিন্নস্থানে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় গাঁজা, হিরোইন ও অন্যান্য মাদক সেবনের অপরাধে ১৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- শহরের মুন্সিপাড়া কামালের ছেলে আরমান (৩৬), একই এলাকার মনতাজের ছেলে আকবর (২৫), পুরাতন বাবুপাড়ার মাসুদের ছেলে সুজন (২২), পুরাতন বাবুপাড়ার জাহাঙ্গীরের ছেলে আহাদ (২৫), ইসলামবাগ এলাকার আকবরের ছেলে সনু (২৭), নতুন বাবুপাড়ার ঈশানের ছেলে রাজু (২৪), নওগাঁর বদলগাছির জমিরের ছেলে জিল্লুর (২৮), পার্বতীপুরের সাবান আলীর ছেলে বাবর (৩২), উপজেলার বোতলাগাড়ীর ফয়মুদ্দিনের ছেলে সামাদ (৩০), ইসলামবাগের আকবর আলীর ছেলে মনু (২৫), অফিসার্স কলোনীর ইশা মামুদের ছেলে রাজু আহমেদ (২৮), পশ্চিম পাটোয়ারীপাড়ার ইলিয়াছের ছেলে লালবাবু (৩০), কামারপুকুরের আজিজুলের ছেলে মমিনুল (২৮)।
আটককৃতদের বিকেলে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা প্রত্যেকের এক হাজার টাকা জরিমানা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.