Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৈয়দ আশরাফকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়নি

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন তিনি। মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। অবশ্য দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যমে তার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়ার খবর ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ অনুপস্থিত ছিলেন। এরপর গুজব ছড়িয়ে পড়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফকে দফতরবিহীন মন্ত্রী করা হচ্ছে। এ নিয়ে দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে।

এ খবরের সত্যতা সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে জিজ্ঞাসা করা হলে মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। কোনো নির্দেশনা আসেনি। মন্ত্রিসভায় রদবদলের কোনো সিদ্ধান্তও আসেনি।’

উল্লেখ্য, এর আগেও ২০১১ সালের নভেম্বরে একবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের গুজব ছড়ায়।

Leave A Reply

Your email address will not be published.