Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোনমের স্বামী বদলে ফেলেছেন নিজের নাম!

সোনমের স্বামী বদলে ফেলেছেন নিজের নাম!
সোনমের স্বামী বদলে ফেলেছেন নিজের নাম!

অনেক স্ত্রী বিয়ের পর দেখা যায় বদলে ফেলেন নিজের নাম। তাঁরা নিজের নামের সঙ্গে জুড়ে দেন স্বামীর নাম। কিন্তু এবার যা হলো তা দেখে যে কেউ চমকে যাবেন। বলিউড তারকা সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা বিয়ের পর নিজের নাম বদলে ফেলেছেন। নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন স্ত্রীর নাম! তিনি এখন লিখছেন ‘আনন্দ এস আহুজা’। তার মানে ‘আনন্দ সোনম আহুজা’। তা দেখে সোনম তো দারুণ খুশি।

এদিকে বিয়ের আগে সোনম কাপুর নিজেকে ‘নারীবাদী’ হিসেবেই বেশি পরিচয় দিয়েছেন। নারীদের যেকোনো ব্যাপারে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। নারীদের অধিকার আদায়ের ব্যাপারে ছিলেন সোচ্চার। নারীর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেওয়ায় ক্ষেত্রে তিনি ছিলেন ঘোরবিরোধী। কিন্তু বিয়ের পর দেখা গেল ভিন্ন চিত্র। বিয়ের পর সোনম কাপুর ইনস্টাগ্রামে নিজের নাম এখন লিখছেন ‘সোনম কাপুর আহুজা’।

আর তাতেই খেপেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সোনম কাপুরের এই ভূমিকার সমালোচনা করেছেন। এই নায়িকার অনেক ভক্তও তা নিয়ে করেছেন তির্যক মন্তব্য। অনেকেই সরাসরি প্রশ্ন করেছেন, সোনম কীভাবে সেই পিতৃতান্ত্রিক রীতি মেনে নিজের পদবির সঙ্গে স্বামীর পদবি জুড়েছেন?

সব সমালোচনা আর তির্যক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সোনম কাপুর। তিনি প্রশ্ন করেছেন, নারীবাদী শব্দের প্রকৃত অর্থ কী? আর তাঁর নামের শেষে যে কাপুর পদবি আছে, সেটাও তাঁর বাবার, যিনি একজন পুরুষ। বাবার পদবি যদি তিনি রাখতে পারেন, তাহলে আহুজা পদবি ব্যবহারে সমস্যা কী? সোনম কাপুর সবাইকে জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় নিজের পদবি বদলেছেন। তবে সমালোচকদের কাছে তিনি জানতে চেয়েছেন, আনন্দ আহুজা যে এখন নিজের নাম বদলেছেন, তা নিয়ে কেন কেউ কিছু বলছে না?

Leave A Reply

Your email address will not be published.