Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোমালিয়ায় আল-শাবাবের ওপর কেনিয়ার হামলা

d8347a46a6e24770937683cdc85a4f8d_18আন্তর্জাতিক ডেস্ক:

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ওপর বিমান হামলা চালিয়েছে কেনীয় বিমান বাহিনী। সোমবার (০৬ এপ্রিল) প্রতিবেশী সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাবের দু’টি ক্যাম্পে কেনিয়া এক যোগে বিমান হামলা চালায় বলে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। গত ২ এপ্রিল গারিসা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আল-শাবাব জঙ্গিদের হামলায় ১৪২ ছাত্রসহ ১৪৮ জন নিহত হওয়ার ঘটনার পর এটাই প্রথম প্রতিক্রিয়া কেনিয়ার। এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনাকে ‘মানবতার ওপর হামলা’ মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তা চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার প্রতিজ্ঞা করেন।

Leave A Reply

Your email address will not be published.