Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোমালিয়ায় আল শাবাবের হামলায় মোগাদিসুর ডেপুটি মেয়র-এমপিসহ নিহত ২০

mogadishu-2_3206636bআন্তর্জাতিক ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা চালিয়েছে চরমপন্থি গোষ্ঠী আল শাবাব। শুক্রবারের ওই হামলায় সরকারি দলের সংসদ সদস্য এবং পুলিশ কর্মকর্তাসহ নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা বলছে, মোগাদিসুর কেন্দ্রস্থলে অবস্থিত ‘সেন্ট্রাল হোটেল’য়ে দুটি গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর গুলি করতে করতে হোটেলে প্রবেশ করে হামলাকারীরা।তাদের হামলায় কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে মোগাদিসুর এক ডেপুটি মেয়র, ২ পার্লামেন্ট সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এর আগে ওই হামলায় হোটেলে অবস্থানরত সোমালীয় উপপ্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে এক সরকারি মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছিলেন। তবে তার এ বক্তব্য নিয়ে মতদ্বৈততা রয়েছে। এদিকে আল জাজিরাকে করা এক টেলিফোন বার্তায় মোগাদিসুর এ হোটেল হামলার দায়িত্ব স্বীকার করেছে আল শাবাব। তারা ২০ জনের বেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে। আল শাবাবের সামরিক মুখপাত্র আবদিয়াজিজ আল জাজিরাকে জানিয়েছেন,‘আমরা ২০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছি। হোটেলে জড়্ োহওয়া ওইসব কর্মকর্তারা ভেবেছিল, মুজাহিদদের হামলা থেকে তারা নিরাপদ।’ এদিকে ফারাহ আবদুল্লাহি নামের এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন,‘আমরা হোটেলের ভিতর থেকে গুলির শব্দ শুনতে পেয়েছি। হামলাকারীরা হোটেলে প্রবেশ করেছে বলে আমরা আশঙ্কা করছি।’ তার এ কথার সত্যতা স্বীকার করে অন্য এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা হোটেলে প্রবেশ করেছে। এ সময় সেখানে বেশ কয়েকজন সরকারি মন্ত্রী এবং এমপি অবস্থান করছিল। গত এক মাসেরও কম সময়ে মোগাদিসুতে এটি দ্বিতীয় হোটেল হামলার ঘটনা। এর আগে ২২ জানুয়ারি তুর্কী প্রেসিডেন্ট রেসেপ তাইপে এরদোগানের সোমালিয়া সফরের সময় রাজধানীর এক হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল এ জঙ্গি গোষ্ঠীটি। তখন হোটেলটিতে প্রায় ৭০ তুর্কী প্রতিনিধি অবস্থান করছিল। তবে এতে তারা কেউ হতাহত হয়নি।

Leave A Reply

Your email address will not be published.