Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ২০

 সোমালিয়াআন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণ ও গুলিতে অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতের ‘বিচ ভিউ ক্যাফে’ নামের ওই রেস্টুরেন্টের সামনে প্রথমে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর বন্দুকদারীরা গুলি চালাতে চালাতে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ে।

কর্তৃপক্ষরা জানায়, আট ঘণ্টাব্যপী জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার এই হামলা চলে। শুক্রবার দেশটির পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোহম্মদ হুসেইন বলেছেন, রেস্টুরেন্ট ও এর আশেপাশের এলাকা এখন পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে। অভিযানও শেষ হয়েছে।

হামলার পরপরই জঙ্গি সংগঠন আল-শাবাবের মুখপাত্র শেখ আবদুয়াসিস আবু মুসাব এর দায় স্বীকার করে নিয়েছেন। সোমালিয়ার প্রধানমন্ত্রীর ওমর আব্দিরশিদ আলি শারমার্কে এই হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.