Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

deswf_18009

বাংলাদেশেরপত্র ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগর নামে দুই বাংলাদেশী নিহত এবং শেখ আব্দুল মান্নান ও জসিম উদ্দিন ননাই নামে আরো দুই জন আহত হয়েছে। সোমবার বেলা আনুমানিক ১১টায় সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শোয়েব বিন আহমেদ সোহেল নামে তাদের এক ঘনিষ্টজন জানিয়েছেন, নিহত আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগরের বাড়ি সিলেটের সুনামগঞ্জের দিরাই এবং গুরুতর আহত শেখ আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জের সিংরাই ও জসিম উদ্দিন ননাইর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। গুরুতর আহত শেখ আব্দুল মান্নান ও জসিম উদ্দিন ননাইকে স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমন ইসমাইল নামে তাদের আরেক ঘনিষ্টজন জানান, তারা চার জন পবিত্র ওমরাহ পালনের জন্য পরশুদিন মক্কায় যান। ওমরাহ পালন শেষে তারা মক্কা থেকে জিজান যান তাদের কাজের জায়গা দেখতে। এরপর জিজান থেকে দাম্মাম ফেরার পথে ওয়াদি আল দাওয়াসার এলাকায় পৌঁছুলে দুর্ঘটনার শিকার হন তারা।

Leave A Reply

Your email address will not be published.