Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৌরভকে ছাপিয়ে রোহিত

স্পোর্টস ডেস্ক:s-3
১৫ বছর বাদে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রঙিন পোশাকের ক্রিকেটে কোনো ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। রোববার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় এই কীর্তি দেখান মুম্বাইয়ের ব্যাটসম্যান। যার মাধ্যমে সৌরভ গাঙ্গুলির একটি রেকর্ড ভেঙে ফেলেন ২৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান। ২০০০ সালের জানুয়ারিতে সর্বশেষ ও প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দিনের করা অপরাজিত ৯৩ রানের রেকর্ড ভেঙ্গে অস্ট্রেলিয়ার ভেন্যুটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ‘প্রিন্স অব কলকাতা’। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই নজিরটাই ছাপিয়ে গেলেন রোহিত।

Leave A Reply

Your email address will not be published.