Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্কোয়াডেও ঠাঁই পেলনা তেভেজ

s-6
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো মনে করেন, দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের সঙ্গে দলের কোনো সমস্যা নেই। তেভেজ আবারো জাতীয় দলের হয়ে ফিরতে পারবেন বলেও মনে করেন তিনি। গত ব্রাজিল বিশ্বকাপে আলেজান্দ্রো স্যাবেলার দলে জায়গা হয়নি তেভেজের। বিশ্বকাপের পর থেকেই তেভেজ তার ক্লাব জুভেন্টাসের হয়ে জাত চেনাচ্ছেন নতুন করে। জুভেন্টাসের হয়ে শেষ তিন ম্যাচে তিন গোল করে জাতীয় দলে আবারো নিজের জায়গা ফিরে পাওয়ার দাবী রাখছেন তিনি। পরের মাসে আর্জেন্টিনা ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে। সে ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে। কিন্তু এই স্কোয়াডেও তেভেজের ঠাঁই হয়নি। মার্টিনো তেভেজের প্রসঙ্গে বলেন, ‘আমি যখন এখানে আসি, তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, এখানের কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার কোনো সমস্যা রয়েছি কিনা? আমি
বলেছিলাম, কারো সঙ্গেই আমার কোনো সমস্যা নেই। আমি এখনও সেটিই বলছি। তেভেজের সঙ্গেও আমার কোনো দূরত্ব নেই।’ ৩০ বছর বয়সী তেভেজ ২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছেন। এর আগে সাবেক ম্যান ইউ আর ম্যান সিটির এ তারকা দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন ৬৪টি ম্যাচ। ২০০৫ সালে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। দেশের হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ আর তিনটি কোপা আমেরিকার টুর্নামেন্টে।


Leave A Reply

Your email address will not be published.