Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পার্বতীপুরে স্ত্রীর ওপর রাগ করে স্বামীর আত্মহত্যা

sucideপার্বতীপুর সংবাদদাতা, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীর ওপর রাগ করে গলায় ফাঁস দিয়ে ইফতেখার নয়ন (২৬)নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ইফতেখার নয়ন পৌরএলাকার নিউ কলোনী এলাকার এন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জনান, পারিবারিক কারণে স্ত্রী ইসমত আরার সঙ্গে ইফতেখার নয়নের বচসা হয়। এক পর্যায়ে ইফতেখার নিজ শয়ন কক্ষে গিয়ে দরোজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জানালা দিয়ে বাড়ির লোকজন ইফতেখারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে দরোজা ভেঙে তাকে উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্বতীপুর রেলওয়ে থানা (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ইফতেখার নয়নের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.