Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্থল সীমান্ত বিলে ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর কুড়িগ্রামে ছিটমহলবাসীর আনন্দ মিছি

Kurigram Sitmohol Anondo Misil photo-(1) 03.06.15শাহ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 
স্থল সীমান্ত বিলে ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষরের খবরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীরা। বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজারে ছিটবাসীরা ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জীকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল ও সমাবেশ করে।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও দাসিয়ারছড়া ছিটমহলের সভাপতি মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা স্থল সীমান্ত বিলে ভারতের রাষ্ট্রপতির অনুমোদনে তাকে অভিনন্দন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানান। ভারতের প্রধান মন্ত্রীর সফরের মধ্যদিয়ে দ্রুত ছিটমহল বিনিময়ের দাবীও জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.