Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্পিনারদের নিয়ে চিন্তায় ভারতীয়রা

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ২০০০ সালের পর প্রথমবারের মতো এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের সময় থেকে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশকে ভয় করছে ভারতীয়রাও। তার ওপর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের অসাধারণ নৈপুণ্য সত্ত্বেও আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে হারতে হয় বাংলাদেশকে। তাই তো বাংলাদেশে আসার আগে বাংলাদেশের স্পিনারদের নিয়ে চিন্তায় ভারতীয়রা। তাছাড়া ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার প্রশংসাও করেন তিনি। ভারতের কলকাতা ২৪ এ দেয়া এক সাক্ষাৎকারে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি দারুণ উন্নতি করেছে। সদ্য ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারলেও লড়াই করেছে। ওয়ান ডে সিরিজে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করেছে। ওদের দলে ভালো স্পিনার রয়েছে। তবে আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারলেও ভালো খেলেছিলাম।’

Leave A Reply

Your email address will not be published.