Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ সৌদি বাদশাহ’র নতুন উত্তরাধিকারী

2015-04-29_3_338873

আন্তজার্তিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে সিংহাসনের নতুন উত্তরাধিকারী ঘোষণা করলেন। এক ডিক্রিতে যুবরাজ মোকরেন বিন আবদুল আজিজ বিন সৌদকে বরখাস্ত ও নতুন উত্তরাধিকারীর নাম ঘোষণা করা হলো। যুবরাজ মোকরেন বাদশাহ সালমানের উত্তরাধিকারী ছিলেন।
এছাড়া মোকরেনকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে। ডিক্রিতে নায়েফকে বাদশাহ সালমানের উত্তরাধিকারী ঘোষণার পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্বও পালন করবেন।
মোকরেনকে সরিয়ে দেয়ার মধ্য দিয়ে বাদশা আবদুল্লাহ’র আমলের উচ্চপদস্থ আর কোন কর্মকর্তাই অবশিষ্ট রইল না। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাদশা আবদুল্লাহ ৭৯ বছর বয়সে মারা যান।
মোকরেন (৬৯) সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের সর্বশেষ পুত্র।

Leave A Reply

Your email address will not be published.