Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন: শাকিব

বিনোদন ডেস্ক: নায়ক শাকিব খান, চলচ্চিত্রের নানা-গুনে যেমন গুণান্বিত, তেমনি নানা আলোচনায়ও আলোচিত ব্যক্তির নাম শাকিব খান। এবার ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ প্রসঙ্গে কথা বললেন চিত্রনায়ক শাকিব।

তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ চলচ্চিত্রের উন্নয়নের জন্য। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন। এই ফোরামে চলচ্চিত্রের সব শাখার লোক আছেন, এটাই বড় কথা। সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবেন। চলচ্চিত্রের আরও সংগঠন আছে। তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করবো। বিষয়টি নেতিবাচকভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

শাকিব আরো বলেন, ‘আশা করি সেভাবে কেউ দেখছেন না। চলচ্চিত্র আমাদের সবার। সবার যার যার জায়গা থেকে চেষ্টা করছি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করার। সেই জায়গা থেকেই আমরা কাজ করছি। এখানে আমাদের কাছে কাজটাই মুখ্য।

Leave A Reply

Your email address will not be published.