Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বেচ্ছাসেবক লীগ নেতা নাফার অর্থায়নে ফটোস্ট্যাট মেশিন পেলেন চাঁদখানা মডেল কলেজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কোমলমতি শিকাষার্থীদের ভালোবেসে, “চাঁদখানা মডেল কলেজ”-এ ফটোস্ট্যাট মেশিন কেনার জন্য অর্থ প্রদান করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা ।
সোমবার চাঁদখানা মডেল কলেজে উপস্থিত হয়ে নাফিউল করিম নাফার একটি প্রতিনিধী দল এ অর্থ কলেজ কতৃপক্ষের হাতে তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদখানা মডেল কলেজের অধ্যক্ষ রাজা মিযা, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফুর,
রংপুর মগানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ জীবন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, গাড়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোনাব্বের হোসেন, কারমাইকেল কলেজ ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক এম আর মিন্টু, চাঁদখানা ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ফজলুল হক, চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল বারেক, সাধারন সম্পাদক করুনা চন্দ্র রায়, চাঁদখানা ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক ধনঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক বিষ্নু চন্দ্র সহ চাঁখানা মডেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।
চাঁদখানা মডেল কলেজের অধ্যক্ষ রাজা মিয়া বলেন, আমাদের কলেজটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় আসাপাসে ফটোকপি করার মত কোন ব্যবস্থা নাই, সে ব্যাপারটি নাফিউল করিম নাফাকে জানালে তিনি একটি ফটোকপি মেশিন দিতে চান আমাদের, এবং তিনি তার কথা রেখেছেন, এই ফটোকপি মেশিনটি আমাদের অনেক সাহায্য করবে বলে আমি মনে করি ।

Leave A Reply

Your email address will not be published.