Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্মৃতিকাতর শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক:
গান, অভিনয় আর কাহিনী দিয়ে দুই বছর আগে বলিউডে আবির্ভাব এক নতুন জুটির। যথারীতি সিনেমাটিও অসম্ভব হিট! সেইসাথে বলিউডের মতো বিশাল ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে প্রথম ছবি দিয়েই প্রতিষ্ঠা পাওয়া। সব মিলিয়ে যেন এ একটা স্বপ্ন। হ্যাঁ, আমার আপনার কাছে এটা স্বপ্ন না হলেও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে এটা স্বপ্নই! তাইতো তিনি খুব ভালো করে মনে গেঁথে রেখেছেন ‘আশিকি-২’ এর নাম! ব্লকবাস্টার সিনেমা আশিকি-২ এর দুই বৎসর উদযাপনে তাই সবচেয়ে বেশি উচ্ছ্বাস এখনো অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরই। তাই তিনি টুইট ও ইনস্টাগ্রামে দুই বছর আগের একটি ছবি দিয়ে তার অনুসারিদের স্মরণ করিয়ে দেন। ছবিটি নিয়ে নানা নস্টালজিক কথাও তিনি টুইটারে লিখেন। একটি টুইটারে শ্রদ্ধা লিখেন, আশিকি-২ আমার জীবনকে বদলে দিয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ এপ্রিল শ্রদ্ধা ও আদিত্য রায়ের অভিনীত ছবি ‘আশিকি-২’ মুক্তি পেয়েছিলো। ছবিটি জনপ্রিয়তা অর্জন ছাড়াও সারা ভারতজুড়ে ব্যাপক ব্যবসাও করে।

Leave A Reply

Your email address will not be published.