Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্লেজিং এ কঠোর সিদ্ধান্তে আইসিসি

স্পোর্টস ডেস্ক:
ব্যাট বিতর্কে পিছু হটলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে স্লেজিং বিতর্কে কঠোর মনোভাব নিল তারা। প্রথমে যে স্লেজিং করবে তাকে মোটা জরিমানা করা হবে। আর কেউ যদি বারবার একই অপরাধ করে তাহলে তাকে বহিস্কার করা হবে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন জানিয়ে দিয়েছেন, ব্যাটের সাইজ নির্ধারণ করা নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই। গত সপ্তাহে ব্যাটের সাইজ নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন রিচার্ডসন। কেননা আইসিসির এই কর্মকর্তা বলেছিলেন, ‘ব্যাটের সাইজ নির্ধারণ করে দেয়া হবে।
কারণ, বড় ব্যাটের কারণে অনেকে অতিরিক্ত সুবিধা পায়।’ এরপরই সমালোচনার ঝড়। সব মহল থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর মত বদল করেছেন তিনি। মঙ্গলবার রিচার্ডসন বলেন, ‘এখনই ব্যাটের সাইজ নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এর জন্য ব্যাট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলতে হবে। আদৌ ব্যাটের সাইজ কমালে তা নিয়ে কোনো লাভ হবে কিনা তাও আলোচনা করতে হবে। এরপরই না চূড়ান্ত সিদ্ধান্ত।’

Leave A Reply

Your email address will not be published.