Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হতাশ মাশরাফিও

s-7স্পোর্টস ডেস্ক:
৩০ বছরে নিজেদের ২৯৬তম ম্যাচে বাংলাদেশ প্রথম সুযোগ পেল ক্রিকেটের অন্যতম বিখ্যাত ভেন্যু মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডে (এমসিজি) খেলতে। কিন্তু বাংলাদেশের অভিষেকটা বলার মতো হলো না। বিশ্বকাপে দারুণ শুরুর পরও শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের পরাজয়ে হতাশ দর্শক। হতাশা লুকালেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাও। পরাজয়ে নিজেদের দায় স্বীকার করে নিয়ে মাশরাফি বললেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) ভালো খেলিনি। টুর্নামেন্টে ভালো করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অবশিষ্ট ম্যাচগুলোয় আমাদের উজাড় করে দিতে হবে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং’ আজ (বৃহস্পতিবার) আমাদের কিছুই ভালো হয়নি।’ বাংলাদেশের পরাজয়ের পেছনে সবচেয়ে বেশি দায়ী বাজে ফিল্ডিং। সেটি মানলেন মাশরাফিও, ‘ক্যাচ হাতছাড়া করায় চড়া মূল্য দিতে হয়েছে। এ ছাড়া বোলাররা ভালো বল করতে পারেনি।’ অবশ্য এমসিজিতে খেলায় খেলোয়াড়েরা রোমাঞ্চিত ছিল। সেটি কি অতিরিক্ত চাপ হিসেবে কাজ করেছে? বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘এ মাঠে খেলতে পেরে খেলোয়াড়েরা রোমাঞ্চিত ছিল ঠিকই, তবে মোটেও চাপে ছিল না। আমরা কেবল আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারিনি। এ কারণেই হেরেছি। এত বড় লক্ষ্য তাড়া করে জেতা মোটেও সহজ নয়। আমাদের কোনো বড় জুটিও হয়নি। সব মিলিয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল আমাদের।’ এখন মাশরাফির চোখ ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা অনেক। আমরা তাদের হতাশ করতে পারি না।’

Leave A Reply

Your email address will not be published.