Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হত্যাকান্ডের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাও প্রতিনিধি: গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ নোয়াখালী সোনাইমুড়িতে ধর্ম উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে গত বৃহঃ পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পুরার্তন বাসষ্ট্যান্ড ইজাব মার্কেট কমিনিউটি সেন্টারের হল রুমে দিনাজপুর দক্ষিণ জেলা শাখা হেযবুত তওহীদ সসভাপতি মোহাম্মদ হাসিম উদ্দিনের উপস্থাপনায় সংবাদ সম্মেলন করেন ঠাকুরগাঁও জেলা শাখা হেযবুত তওহীদ।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক খবরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো.শাহীন ফেরদৌস, দৈনিক জনতার মো.খাদেমুল ইসলাম, ভোরের কাগজের এন এম নুরুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির মো.তানভীর হাসান তানু, দৈনিক খোলা কাগজের মো.রবিউল ইসলাম রিপন,দৈনিক ভোরের ডাকের মো.মজিবর রহমান শেখ, সাপ্তাহিক বাংলার আলোর জয় মহন্ত অলোক , বাংলা নিউজ. টুএনটিফোরের মো.শরিফুল ইসলাম , জেটিভি অনলাইনের আব্দুল আওয়াল, হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো.সাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আব্দুর সাত্তার ও রংপুর জেলা শাখা হেযবুত তওহীদের সভাপতি মো.আব্দুল কুদ্দুস শামীম প্রমুখ। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসব্রীফ করেন ঠাকুরগাঁ জেলার শাখা হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক মো.মানিক হোসেন।

Leave A Reply

Your email address will not be published.