Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হবিগঞ্জে বালুর নিচ থেকে ৪ শিশুর লাশ উদ্ধার

hobigonj

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পাঁচদিন পর বালুর নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।

তারা হলো- ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া শুভ (৮), আফদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। এর মধ্যে শুভ, তাজেল মিয়া ও মনির সম্পর্কে আপন চাচাত ভাই।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারররফ হোসেন জানান, সকালে স্থানীয়রা বালুর নিচে শিশুদের লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।

গত শুক্রবার বিকালে ঐ চার শিশু গ্রামের মাঠে খেলতে যায়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের পাওয়া যায়নি। পরদিন শনিবার শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন।

Leave A Reply

Your email address will not be published.