Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরতাল-অবরোধ বন্ধে আইন পাশের দাবিতে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

manob bondhonজেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় হরতাল-অবরোধ বন্ধে আইন পাশের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশ’ ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা প্রায় এক মাস ধরে চলা অবরোধ এবং দফায় দফায় হরতালে তাদের ক্ষয়-ক্ষতির কথা তুলে ধরে এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার এবং বিরোধী জোটকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক্ষেত্রে প্রয়োজনে আইন পাশেরও দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন এফবিসিসিআই’র পরিচালক মমতাজ উদ্দিন, বগুড়া চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক দুলাল, বগুড়া দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.