Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরিণাকুন্ডুতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৪; বাড়ীঘর ভাংচুর

Jhenaidah Clash Pic (01)-16-08-15মনিরজ্জামান সুমন, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ৪ জন আহত ও চারটি বাড়ী ভাংচুর ঘটনা ঘটেছে।  বরিবার সকাল সাড়ে ৮টার দিকে হামিরহাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন হামিরহাটি গ্রামের মিলনের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), হারুনের ছেলে হাসিব (১৮), মোদাচ্ছেসের ছেলে টনি (১৪)সহ চার জন। আহতদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রাম এলাকায় ফুটবল খেলা শেষে বাড়ী ফেরার পথে হামিরহাটি গ্রামে মিলনের সাথে কয়েক যুবকের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে রবিবার সকালে চাঁদপুর গ্রামের ফজলু মেম্বরের লোকজন হামিরহাটি গ্রামের মিলনের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এসময় চারটি বাড়ী ও একটি দোকানের আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.