Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরিপুরে তরুণীর আত্মহত্যা

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুর ভাতুরিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মনিকা (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত কাল মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, মনিকা অন্তঃসত্তা ছিল। উপজেলার বেলডাঙ্গী গ্রামের মাহবুবের সাথে মজিবর রহমান ২ বছর আগে তার নাবালিকা মেয়ে মনিকার বিয়ে দেয়। মনিকার মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যার কারণেই মনিকা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান মনিকার আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.